ESTD: 2017, Khakchail, Brahmanbaria Sadar, Brahmanbaria
EIIN: 138659
ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের গড়া অনবদ্য একক শিক্ষাপ্রতিষ্ঠান ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল (এফএমএফএস)। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে আমরা এই মূল্যবোধে অঙ্গীকারাবদ্ধ যে- প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হলো শিক্ষা। বৃহৎ অর্থে বলতে গেলে রাষ্ট্রের সফল উন্নয়নের মাধ্যম এই শিক্ষা। এজন্যই পৃথিবীর প্রত্যেক ব্যক্তির ‘মানসম্মত শিক্ষা’ গ্রহণ জরুরি। শিক্ষা যেমন শিশুদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করে, তেমনি তাদের সৃজনশীল জীবনদানের পাশাপাশি জ্ঞানও বাড়িয়ে দেয়। সুতরাং মানসম্মত শিক্ষাগ্রহণের ক্ষেত্রে কোনো অজুহাত থাকা উচিত নয়। প্রত্যেক ব্যক্তিরই শিক্ষাগ্রহণ অবশ্যম্ভাবী এবং এই বাস্তবতা সর্বদাই অপরিবর্তনীয়।
গুণগত শিক্ষার এ প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০১৭ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৮ কি.মি দূরে খাকচাইল গ্রামে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন গ্রিন ইউনিভার্সিটির সম্মানিত ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির। যার সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ইংরেজি, গণিতে ও তথ্য প্রযুক্তি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান; যেখানে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যμমকেও মূল পাঠ্যর অংশ হিসেবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে যাতে করে একজন শিক্ষার্থী নৈতিক মূল্যবোধ সম্পন্ন সু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
বর্তমানে ২৮ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। রোভার স্কাউট, বিজ্ঞান ক্লাব, গণিত ক্লাব, বিতর্ক ক্লাব, আবৃত্তি দল, সঙ্গীত দল, কম্পিউটার ক্লাব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রমের পাশাপাশি অন্যান্য সহপাঠ কার্যক্রম চালু আছে এ বিদ্যালয়ে।
বিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে সূফি মওলানা আতাউর রহমান ভবন ও ডা. তানিয়া-সামদানি ভবন নামে দুইটি ৩ তলা বিশিষ্ট মূলভবন।
বিদ্যালয়ে উত্তর পাশে রয়েছে শিশুদের জন্য রাইড সমৃদ্ধ বিনোদন ব্যবস্থা, যেখানে বিরতীর সময় শিশুরা পড়াশোনার পাশাপাশি বিনোদন উপভোগ করে থাকে। এছাড়াও রয়েছে অভিভাবকদের জন্য রয়েছে মনোরম পরিবেশে বসার ব্যবস্থা। এর পাশেই রয়েছে স্বচ্ছ পানির সুপরিসর পুকুর। পুকুর ও ক্যাম্পাস জুড়ে রয়েছে বিভিন্ন প্রকার প্রায় ২০০ টি ফলজ-বনজ গাছগাছালি। সবকিছুর সমন্বয়ে ক্যাম্পাসটি সেজেছে অপরূপ রূপে, যা মন কেড়ে নেয় শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ‘প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব এ, কে, এম, মাহাবুব আলম।
পাঠদান কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরী করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উক্ত প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে। ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে প্রতিনিয়ত। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আজ সুনামের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রয়েছে।
যথাযথ জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সারথি হয়ে বিশ্বমানের মানব সম্পদ গঠনে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলটি এগিয়ে যাওয়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
Copyright © 2024, fmfs.edu.bd. All Rights Reserved.
Design & Developed by Xpider Technology Ltd.