ESTD: 2017, Khakchail, Brahmanbaria Sadar, Brahmanbaria

EIIN: 138659

***এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক আসনে সরাসরি . শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। আগামী ০১/১২/২০২৪ খ্রিঃ থেকে ৩১/১২/২০২৪ খ্রিঃ পর্যন্ত ভর্তি ফরম অফিস চালাকালীন সময় (সকাল ১০:০০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত) ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল থেকে বিতরণ করা হবে।**
*** FMF মেধাবৃত্তি নোটিশ : এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে প্রতি বছরের ন্যায় FMF মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম শুরু হয়েছে। উক্ত পরীক্ষায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত প্রাথমিক বিদ্যালয়/এবতেদায়ি মাদ্রাসা বা সমমানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম ১০ (দশ) জন মেধাবী শিক্ষার্থীদের ১ (এক) বছর মাসিক ৫০০ (পাচঁশত) টাকা হারে বৃত্তি এবং বিনা বেতনে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে অধ্যায়নের সুযোগ। তবে শর্ত থাকে যে, উক্ত সুযোগ প্রাপ্তির জন্য অত্র বিদ্যালয়ে ভর্তি হতে হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে কেউ অত্র বিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হলে, আসন শূণ্য থাকা সাপেক্ষে পরবর্তী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অপেক্ষামান তালিকা হতে ভর্তির সুযোগ পাবে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ (নূন্যতম ৪০%) নম্বর পবে তাদেরকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের (বিস্তারিত সিলেবাসে উল্লিখিত)। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্ব স্ব অধ্যয়নরত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে ফরম সংগ্রহ করতে পারবে অথবা সরাসরি ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে হতেও ফরম সংগ্রহ করতে পারবে। পরীক্ষার ফি : মেধাবৃত্তির ফরমের মূল্য ২০ টাকাসহ মোট ১৫০ টাকা। আবেদনের শেষ সময় : ২২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ: সোমবার। পরীক্ষার সময় : ২৭ই ডিসেম্বর-২০২৫ খ্রি. রোজ- শনিবার, সকাল ১০:০০ ঘটিকায়। ফলাফল প্রকাশ : ২৭ই ডিসেম্বর-২০২৫ খ্রি. রোজ- শনিবার, রাত ১০:০০-১১:০০ ঘটিকায়। পরীক্ষার কেন্দ্র : ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল, খাকচাইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া। মেধাবৃত্তি সংক্রান্ত সকল তথ্য ও ফলাফল পাওয়া যাবে বিদ্যালয়ে ওয়েবসাইটে এবং ফেইসবুক পেইজে। **

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতির বাণী

বাণী

 

আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর উদ্বোধনকালীন মাত্র ১৩৭ জন শিক্ষার্থী নিয়ে যার পথচলা শুরু হয়েছিল; ৭ বছরের ব্যবধানে আজ সেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০ (ছয়শত)। শিক্ষক সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। শিশু, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে বিস্তৃত হয়ে ইতোমধ্যেই ৫ম ও দশম শ্রেণি পরিপূর্ণ হয়ে এসএসসি ৩টি ব্যাচ বিদ্যালয় থেকে বিদায় নিয়েছে। শিক্ষার মান বজায় রাখতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত লাইব্রেরি, বিজ্ঞানাগার ও আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

বিদ্যালয় সম্পর্কে আরো কয়েকটি কথা না বলেলেই নয়। শ্রেণি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত করে যুগোপযোগী কর গড়ে তোলার জন্য নানা বিষয় চালু রয়েছে এখানে। অব্যাহত রয়েছে অনগ্রসরমান, আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের থেকে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম। নিয়মিত অভিভাবক সভার মাধ্যমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অবস্থা তুলে ধরা হচ্ছে। চেষ্টা চলছে বিদ্যালয় বনায়নের। পরিচালনা পর্ষদ, এলাকাবাসী ও সম্মানিত অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতায় আগামী দিনেও এই বিদ্যালয়টি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।

জনপ্রিয় রাষ্ট্রনায়ক নেলসন মেন্ডেলা বলেছেন, ‘Education is the most powerful weapon which you can use to change the word’ অর্থাৎ শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী পন্থা, যা তুমি গোটা বিশ্বের পরিবর্তনে ব্যবহার করতে পার। ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল এই পন্থা ব্যবহার করেই মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে কার্যকরী ভূমিকা রাখতে চায়। সেই পথচলার সবার একান্ত সহযোগিতা প্রত্যাশা করছি।

 

 

 

প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির

সভাপতি, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল

সাবেক উপাচার্য, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি