ESTD: 2017, Khakchail, Brahmanbaria Sadar, Brahmanbaria
EIIN: 138659
২০২৫ সাল ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের জন্য ছিল (খেলাধুলার ক্ষেত্রে) সাফল্যমন্ডলিত বছর। উক্ত বছরে ৫৩ তম জাতীয় শীতকালীন খেলাধুলায় বিদ্যালয়টি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অঞ্চল পর্যায়ে খেলাধুলার গৌরব অর্জন করে। নিম্নে খেলাধুলার বিবরণী বর্ণনা করা হলো-
উপজেলা পর্যায়ে খেলা –
উপজেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মাহমুদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সে খেলায় আমাদের মোট ২৫ জন নির্বাচিত শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১৩ টি ইভেন্টে মোট ১৬টি পুরস্কার লাভ করে আমাদের শিক্ষার্থীরা।
*** ইভেন্টগুলো ছিল –
১. বালক মধ্যম ৪০০ মিটার রিলে দূর চারজন প্রথম পুরস্কার ।
২. বালক মধ্যম ৪০০ মিটার দৌড় প্রথম পুরস্কার।
৩. বালিকা মধ্যম ২০০ মিটার প্রথম পুরস্কার।
৪. বালক মধ্যম ১০০ মিটার দৌড় দ্বিতীয় পুরস্কার।
৫. বালক মধ্যম ২০০ মিটার দৌড় দ্বিতীয় পুরস্কার।
৬. বালিকা বড় ২০০ মিটার দৌড় দ্বিতীয় পুরস্কার।
৭. বালক মধ্যম লাফ ধাপ ঝাপ দ্বিতীয় পুরস্কার।
৮. বালক বড় দড়ি লাফ তৃতীয় পুরস্কার।
৯. বালক মধ্যম উচ্চ লাফ তৃতীয় পুরস্কার লাফ।
১০. বালক মধ্যম দীর্ঘ লাফ তৃতীয় পুরস্কার।
১১. মধ্যম বর্ষা নিক্ষেপ তৃতীয় পুরস্কার।
১২. বালক মধ্যম ১০০ মিটার দৌড় তৃতীয় পুরস্কার।
১৩. বালিকা মধ্যম ৪০০ মিটার দৌড় তৃতীয় পুরস্কার।
খেলাটি অনুষ্ঠিত হয় ৫ই ফেব্রুয়ারি ২০২৫ সালে। উপজেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং সেখানে
মোট ১৬ টি পুরস্কার পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম এলাকায় প্রথম স্থান লাভ করে।
ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের গড়া অনবদ্য একক শিক্ষাপ্রতিষ্ঠান ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল (এফএমএফএস)। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে আমরা এই মূল্যবোধে অঙ্গীকারাবদ্ধ যে- প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হলো শিক্ষা। বৃহৎ অর্থে বলতে গেলে রাষ্ট্রের সফল উন্নয়নের মাধ্যম এই শিক্ষা। এজন্যই পৃথিবীর প্রত্যেক ব্যক্তির ‘মানসম্মত শিক্ষা’ গ্রহণ জরুরি। শিক্ষা যেমন শিশুদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করে, তেমনি তাদের সৃজনশীল জীবনদানের পাশাপাশি জ্ঞানও বাড়িয়ে দেয়। সুতরাং মানসম্মত শিক্ষাগ্রহণের ক্ষেত্রে কোনো অজুহাত থাকা উচিত নয়। প্রত্যেক ব্যক্তিরই শিক্ষাগ্রহণ অবশ্যম্ভাবী এবং এই বাস্তবতা সর্বদাই অপরিবর্তনীয়।
গুণগত শিক্ষার এ প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০১৭ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৮ কি.মি দূরে খাকচাইল গ্রামে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন গ্রিন ইউনিভার্সিটির সম্মানিত ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির। যার সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ইংরেজি, গণিতে ও তথ্য প্রযুক্তি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান; যেখানে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যμমকেও মূল পাঠ্যর অংশ হিসেবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে যাতে করে একজন শিক্ষার্থী নৈতিক মূল্যবোধ সম্পন্ন সু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
Copyright © 2024, fmfs.edu.bd. All Rights Reserved.
Design & Developed by Xpider Technology Ltd.