ESTD: 2017, Khakchail, Brahmanbaria Sadar, Brahmanbaria
EIIN: 138659
সুরেলা তিতাসের অমিয় ধারায় স্নাত, শিল্প-সাহিত্য-সংস্কৃতির সুপ্রাচীন পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়া, মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত- সংস্কৃতির রাজধানী নামে খ্যাত। জগৎখ্যাত বহু জ্ঞানীগুণীর জন্মধন্য এ জনপদে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘‘ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।” স্বাধীনতার পর ১৯৭৯ সালে কলেজটি সরকারিকরণ করা হয়।
উচ্চমাধ্যমিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা), স্নাতক-পাস (কলা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা), স্নাতক-সম্মান (বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান), প্রিলিমিনারী টু মাস্টার্স (বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান), মাস্টার্স- ফাইনাল (বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত) প্রোগ্রামসমূহে পনেরো হাজারেরও বেশি শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে।
শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা অর্জনে সহায়তা, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সামাজিকভাবে দায়িত্বশীল ও সংবেদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
গুণগত শিক্ষার এ প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০১৭ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৮ কি.মি দূরে খাকচাইল গ্রামে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন গ্রিন ইউনিভার্সিটির সম্মানিত ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির। যার সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ইংরেজি, গণিতে ও তথ্য প্রযুক্তি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান; যেখানে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যμমকেও মূল পাঠ্যর অংশ হিসেবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে যাতে করে একজন শিক্ষার্থী নৈতিক মূল্যবোধ সম্পন্ন সু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
Copyright © 2024, fmfs.edu.bd. All Rights Reserved.
Design & Developed by Xpider Technology Ltd.