ESTD: 2017, Khakchail, Brahmanbaria Sadar, Brahmanbaria

EIIN: 138659

***এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক আসনে সরাসরি . শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। আগামী ০১/১২/২০২৪ খ্রিঃ থেকে ৩১/১২/২০২৪ খ্রিঃ পর্যন্ত ভর্তি ফরম অফিস চালাকালীন সময় (সকাল ১০:০০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত) ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল থেকে বিতরণ করা হবে।**
*** FMF মেধাবৃত্তি নোটিশ : এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে প্রতি বছরের ন্যায় FMF মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম শুরু হয়েছে। উক্ত পরীক্ষায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত প্রাথমিক বিদ্যালয়/এবতেদায়ি মাদ্রাসা বা সমমানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম ১০ (দশ) জন মেধাবী শিক্ষার্থীদের ১ (এক) বছর মাসিক ৫০০ (পাচঁশত) টাকা হারে বৃত্তি এবং বিনা বেতনে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে অধ্যায়নের সুযোগ। তবে শর্ত থাকে যে, উক্ত সুযোগ প্রাপ্তির জন্য অত্র বিদ্যালয়ে ভর্তি হতে হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে কেউ অত্র বিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হলে, আসন শূণ্য থাকা সাপেক্ষে পরবর্তী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অপেক্ষামান তালিকা হতে ভর্তির সুযোগ পাবে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ (নূন্যতম ৪০%) নম্বর পবে তাদেরকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের (বিস্তারিত সিলেবাসে উল্লিখিত)। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্ব স্ব অধ্যয়নরত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে ফরম সংগ্রহ করতে পারবে অথবা সরাসরি ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে হতেও ফরম সংগ্রহ করতে পারবে। পরীক্ষার ফি : মেধাবৃত্তির ফরমের মূল্য ২০ টাকাসহ মোট ১৫০ টাকা। আবেদনের শেষ সময় : ২২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ: সোমবার। পরীক্ষার সময় : ২৭ই ডিসেম্বর-২০২৫ খ্রি. রোজ- শনিবার, সকাল ১০:০০ ঘটিকায়। ফলাফল প্রকাশ : ২৭ই ডিসেম্বর-২০২৫ খ্রি. রোজ- শনিবার, রাত ১০:০০-১১:০০ ঘটিকায়। পরীক্ষার কেন্দ্র : ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল, খাকচাইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া। মেধাবৃত্তি সংক্রান্ত সকল তথ্য ও ফলাফল পাওয়া যাবে বিদ্যালয়ে ওয়েবসাইটে এবং ফেইসবুক পেইজে। **

গ্রন্থাগার এবং সম্পদ

গ্রন্থাগারের বিবরণ

ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল, ব্রাহ্মণবাড়িয়া

ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের গড়া অনবদ্য একক শিক্ষাপ্রতিষ্ঠান ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল (এফএমএফএস)। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে আমরা এই মূল্যবোধে অঙ্গীকারাবদ্ধ যে- প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হলো শিক্ষা। বৃহৎ অর্থে বলতে গেলে রাষ্ট্রের সফল উন্নয়নের মাধ্যম এই শিক্ষা। এজন্যই পৃথিবীর প্রত্যেক ব্যক্তির ‘মানসম্মত শিক্ষা’ গ্রহণ জরুরি। শিক্ষা যেমন শিশুদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করে, তেমনি তাদের সৃজনশীল জীবনদানের পাশাপাশি জ্ঞানও বাড়িয়ে দেয়। সুতরাং মানসম্মত শিক্ষাগ্রহণের ক্ষেত্রে কোনো অজুহাত থাকা উচিত নয়। প্রত্যেক ব্যক্তিরই শিক্ষাগ্রহণ অবশ্যম্ভাবী এবং এই বাস্তবতা সর্বদাই অপরিবর্তনীয়।

গুণগত শিক্ষার এ প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০১৭ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৮ কি.মি দূরে খাকচাইল গ্রামে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন গ্রিন ইউনিভার্সিটির সম্মানিত ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির। যার সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ইংরেজি, গণিতে ও তথ্য প্রযুক্তি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান; যেখানে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যμমকেও মূল পাঠ্যর অংশ হিসেবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে যাতে করে একজন শিক্ষার্থী নৈতিক মূল্যবোধ সম্পন্ন সু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

শিক্ষার্থীদের প্রকল্প

অনলাইন রিসোর্স

  • প্রতিটি ক্লাস ও সেকশনে সীমিত সংখ্যক (সর্বোচ্চ ৪০ জন) শিক্ষার্থী নিয়ে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য মান
  • সম্মত শিক্ষা নিশ্চিত করা।
  • প্রতিদিনের পড়া Class Dairy তে লিখে দেওয়া।
  • সৃজনশীল, অভিজ্ঞতাভিত্তিক ও বাস্তবমুখী অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদান।
  • দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষকমন্ডলীর সাহায্যে শিক্ষা প্রদান।
  • সুপরিসর ক্যাম্পাস, খেলার মাঠ, আধুনিক, মানসম্মত ও নিরাপদ বহুতল বিদ্যালয় ভবন।
  • অভিজ্ঞ ও কর্মতৎপর প্রধান শিক্ষকের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধান।
  • ধারাবাহিক মূল্যায়ন, শ্রেণি অভিক্ষা ও শিখন ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই।
  • ইংরেজী, গণিত, বিজ্ঞান, আইসিটি ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
  • জাতীয় দিবসগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কর্মসূচীর আয়োজন করা।
  • ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক দুর্বলতা দূরীকরণে অভিভাবকদের সাথে শিক্ষকদের সার্বক্ষণিক যোগাযোগ।
  • দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবহার করা।
  • প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসেই complete করে দেওয়া।
  • প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের অনুশীলন এবং বার্ষিক শিক্ষা সফরের আয়োজন
    করা।
  • ছাত্র/ছাত্রীদের জন্য স্কুল আঙ্গিনায় আকর্ষণীয় খেলাধুলার সু-ব্যবস্থা।
  • এফএমএফ ডিজিটাল ট্রেনিং সেন্টারে নবম থেকে দশম শ্রেণি শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার সুযোগ রয়েছে।
  • নিয়মিত বিষয়ভিক্তিক পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত সংগীত, চিত্রাঙ্কণ, আবৃত্তি ও বিতর্ক
    ক্লাসের ব্যবস্থা।